জিম্মি চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ-সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ১১:২০আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:২০

গাজায় থাকা জিম্মিদের মুক্তির চুক্তির দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে মানুষ সমাবেশ করেছেন প্রায় এক লাখ মানুষ। শনিবার ( ৬ এপ্রিল) তেল আবিব ছাড়া ইসরায়েলের অন্যান্য শহরেরও সমাবেশ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক জিম্মি এলাদ কাৎজিরের মরদেহ উদ্ধার করার পর থেকেই বিক্ষোভ আরও জোরালো হয়।

গাজায় থাকা জিম্মিদের পরিবারের সদস্যরাও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন।

গাজায় হামাস ও তার সহযোগীদের হাতে থাকা প্রায় ১৩০ জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের অক্ষমতা নিয়ে হতাশা প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভকারীরা এখনই নির্বাচন এবং এলাদ, আমরা দুঃখিত বলে স্লোগান দেন।

আয়োজকেরা বলেন, বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রায় ৫০টি জায়গায় সমাবেশ করেছেন। গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ কাজ করছে। এই ক্ষোভ থেকেই তার পদত্যাগের দাবিতে ইসরায়েলে একের পর এক বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ হচ্ছে।

তেল আবিবে বিক্ষোভের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। এতে পাঁচজন আহত হন। তবে এ ঘটনার কারণ এখনও জানা যায়নি।

শনিবার গাজা থেকে এলাদের মরদেহ উদ্ধার করে আইডিএফ। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস হামলা চালিয়ে তাঁকেসহ অন্যদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস। গত জানুয়ারিতে হামাস প্রকাশিত এক ভিডিওতে এলাদকে জীবিত দেখা গিয়েছিল।

ইসরায়েল-ফিলিস্তিন চলমান যুদ্ধের ছয় মাস পূর্ণ হচ্ছে আজ রবিবার। এদিনই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে মিসরের কায়রোতে আবারও আলোচনায় বসার পরিকল্পনা করছেন মধ্যস্থতাকারীরা।

কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক বিল বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি মিসর, ইসরায়েল ও হামাসের আলোচকদের সঙ্গে যোগ দেবেন।

গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ৩৩ হাজার ১৩৯ ফিলিস্তিনি। আহত কমপক্ষে ৭৫ হাজার ৮১৫ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের