মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৭আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৭

দীর্ঘ বিলম্বের পর অবশেষে ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা বিল পাস হলো। ইউক্রেনে রুশ আগ্রাসনের অগ্রগতি এবং ইউক্রেনীয় বাহিনীর সামরিক সরবরাহের ঘাটতির মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন কংগ্রেসে কোটি ডলার মূল্যের বিলটি পাস করা হয়। এই বিলের সঙ্গে আরও তিনটি বিল পাস করে কংগ্রেস।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেন। পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও। এই প্যাকেজের অধিকাংশই সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।

প্রতিবেদনে বলা হয়, এই প্যাকেজের আওতায় মোট চারটি বিল রয়েছে। বুধবার সেগুলোতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরায়েল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে।

গত সপ্তাহে প্যাকেজটিতে চতুর্থটি বিলটি যুক্ত করেছে হাউজ। এই বিলে চীনা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা, ইউক্রেনে জব্দ করা রাশিয়ান সম্পদ হস্তান্তরের ব্যবস্থা এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের