শান্তি সম্মেলনে বাইডেনের অনুপস্থিতিতে হাততালি দেবেন পুতিন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৪, ২২:৪০আপডেট : ২৮ মে ২০২৪, ২২:৪০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত না হলে হাততালি দেবেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৮ মে) ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে। 

১৫-১৬ জুন সুইজারল্যান্ডে ইউক্রেন ইস্যুতে একটি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ৯০টি দেশ অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে বাইডেনের উপস্থিতির বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি।

জেলেনস্কি বলেছেন, আমি মনে করি শান্তি সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেনের উপস্থিতি প্রয়োজন। অপর নেতাদেরও প্রয়োজন রয়েছে তাকে। কারণ তারা মার্কিন প্রতিক্রিয়ার ওপর নজর রাখবেন।

তিনি আরও বলেছেন, বাইডেনের অনুপস্থিতিতে হাততালি দেবেন পুতিন। 

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, শান্তি সম্মেলনের প্রতি মার্কিন সমর্থনের বিষয়ে তিনি অবহিত। কিন্তু কোন মাত্রায় এই সমর্থন তা জানেন না তিনি। 

২৩ মে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তহবিল সংগ্রহের কর্মসূচির কারণে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে অনুপস্থিত থাকতে পারেন বাইডেন। রয়টার্স অজ্ঞাত মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছিল, সম্মেলনে একটি প্রতিনিধিদল পাঠাবে ওয়াশিংটন। কিন্তু প্রতিনিধিদের মধ্যে কারা থাকবেন তা স্পষ্ট নয়। 

জেলেনস্কি বলেছেন, চীন ও ব্রাজিলের পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে ইউক্রেন। আফ্রিকার বেশ কয়েকটি দেশ এখন পর্যন্ত উপস্থিতির বিষয় নিশ্চিত করেনি।   

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী