পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৪, ১৮:১৭আপডেট : ১০ জুন ২০২৪, ১৮:১৭

আসন্ন সাধারণ নির্বাচনে পূর্বে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ডি-ডে স্মরণ অনুষ্ঠান থেকে তাড়াতাড়ি চলে আসার পর সমালোচনার মুখে সোমবার (১০ জুন) তিনি পদত্যাগ না করার কথা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাবেক সেনাদের একটি গোষ্ঠীর পক্ষ থেকে নিন্দা জানানোর কনজারভেটিভ নেতা দুঃখপ্রকাশ করেছেন। সাবেক সেনাদের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে’র ৮০তম বার্ষিকীতে ফ্রান্সে বিশ্বনেতাদের সঙ্গে উপস্থিত অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এছাড়া টেলিভিশন সাক্ষাৎকার রেকর্ড করার ঘটনাতেও সমালোচনা বেড়েছে।

৪ জুলাই নির্বাচনের আগে জনমত জরিপে বিরোধী দল লেবার পার্টি এগিয়ে রয়েছে। তবে পদত্যাগ না করার বিষয়ে অনড় ঋষি সুনাক বলেছেন, মানুষের যা বলার তারা তা বলবে।

তিনি বলেছেন, বাস্তবতা হলো আমি পদত্যাগ করছি না। মানুষের ভোটের জন্য আমি লড়াই থামিয়ে দিচ্ছি না। দেশের ভবিষ্যতের জন্য লড়াই আমি বন্ধ করছি না।

নির্বাচন আয়োজনের জন্য জানুয়ারি পর্যন্ত সময় ছিল সুনাকের হাতে। কিন্তু তিনি আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন।  

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত