অভিবাসীদের ঠেকাতে রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধে মরিয়া ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৮:৩৩আপডেট : ১১ জুন ২০২৪, ১৮:৩৩

পূর্ব ফিনল্যান্ডে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম সীমান্তটি রয়েছে। সেখানে ঘন ও গভীর বন এবং নীল হ্রদ রয়েছে। এমন শান্ত ও সুন্দর স্থানে মশাদের বিলাপ ছাড়া আর কোনও সাড়া শব্দ নেই। তবে হোইলোলার মতো এত সুন্দর এই জায়গার শান্তি ও নিস্তব্ধতা শিগগিরিই বিনষ্ট হবে বলে আশঙ্কা করছে ফিনিশ কর্তৃপক্ষ। এই সীমান্ত দিয়ে শীঘ্রই বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীর ঢল নামতে পারে। এটিকে পশ্চিমের বিরুদ্ধে রাশিয়া পরিচালিত একটি হাইব্রিড যুদ্ধ হিসেবে দেখেছে হেলসিঙ্কি।

নিরাপত্তা জোরদারে ফিনল্যান্ড আরও বর্ডার গার্ড টহল, ড্রোন ও ইলেকট্রনিক ডিটেক্টর মোতায়েন করছে দেশটি। এমনকি সীমান্তের বিভিন্ন অংশে বেড়াও দিচ্ছে। পার্লামেন্ট গ্রীষ্মকালীন ছুটির আগে হেলসিঙ্কিতে কঠোর নতুন আইন অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এই আইন দেশটির মানবাধিকারের শর্ত লঙ্ঘন করবে।

গত বছরের শেষের দিকে সীমান্তবর্তী নতুন এই পথ দিয়ে ইউরোপে সিরিয়া ও সোমালিয়ার মতো দেশগুলো থেকে প্রায় এক হাজার ৩০০ অভিবাসী আসে। এর পর রাশিয়ার সঙ্গে এক হাজার ৩৪০ কিলোমিটার (৮৩৩ মাইল) দীর্ঘ সীমান্ত বরাবর সব ক্রসিং পয়েন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ফিনল্যান্ড।

এর পর থেকে মাত্র কয়েক ডজন আশ্রয়প্রার্থী ফিনল্যান্ডে ঘন বনাঞ্চলের ভেতর দিয়ে সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়েছিল। তবে হেলসিঙ্কি মনে করে, এই পথে ক্রেমলিন যেকোনও সময় আরও অভিবাসীদের পাঠাতে পারে। তবে ফিনিশ কর্তৃপক্ষের এমন দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে মস্কো।

পরিকল্পিত নতুন আইনের অধীনে সীমান্তে টহলের জন্য ফিনিশ সীমান্ত রক্ষীরা হাজার হাজার সংরক্ষিত সেনাদের সাহায্য নিতে পারবে। সেসব সেনারা তাদের অভিবাসীদের ফোন সংকেত শনাক্ত করতে, তাদের বন্দি শিবিরে পাঠাতে এবং আশ্রয়ের আবেদন গ্রহণ না করেই আশ্রয়প্রার্থী অভিবাসীদের রাশিয়ায় ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা করবেন।

ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারি রন্তানেন রয়টার্সকে বলেছেন, ‘শুধু অভিবাসীদের জন্য ইউরোপে এমন একটি নতুন রুট খোলার অনুমতি দিতে পারে না ফিনল্যান্ড।

রাত্নানেন আরও বলেছেন, ‘তবে সামগ্রিকভাবে এটি শুধু একটি অভিবাসী রুটই নয়, বরং এটি এমন একটি পরিস্থিতি যেখানে অন্য দেশের কর্তৃপক্ষ ফিনল্যান্ডের সীমান্তে পৌঁছাতে অভিবাসীদের সাহায্য করছে, এমনকি চাপও দিচ্ছে এবং ঠেলে দিচ্ছে।’

রাশিয়ার সঙ্গে একসময় তুলনামূলকভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল ফিনল্যান্ডের। তবে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক হামলা চালালে ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয় দেশটি। এর পর থেকেই মস্কোর সঙ্গে হেলসিঙ্কির সম্পর্কের অবনতি ঘটে।

/এএকে/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান