ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলা: মার্কিন রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ১৬:৩২ আপডেট : ২৪ জুন ২০২৪, ১৬:৩২

অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৪ জুন) এক বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসিকে তলবের কথা জানিয়েছে রুশ মন্ত্রণালয়। রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।

রবিবার ক্রিমিয়ার সেভাস্তোপোলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন। হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজন নিহত ও ১২৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

একদিন আগে সেভাস্তোপোলে ইউক্রেনীয় হামলাকে ইঙ্গিত করে এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসির কাছে নিন্দা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

রুশ মন্ত্রণালয় হামলাটিকে ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা ও অস্ত্র দিয়ে কিয়েভের শাসকরা নতুন রক্তক্ষয়ী অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, গুচ্ছবোমা ওয়ারহেডযুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বিস্ফোরকগুলো মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে।

রুশ মন্ত্রণালয় আরও বলেছিল, মার্কিন বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে। যার অর্থ হলো, যুক্তরাষ্ট্র এই হামলার জন্য সরাসরি দায়ী।

/এএ/
সম্পর্কিত
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
সর্বশেষ খবর
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
চীনা মন্ত্রী হাইশিংকে শাহজালাল বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলের অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ