ইংল্যান্ডের একটি ব্রিজে স্যুটকেসে দেহ উদ্ধারের ঘটনায় আটক ১

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৭:০১আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:০১

গত সপ্তাহে পশ্চিম ইংল্যান্ডের একটি বিখ্যাত সেতুতে দুটি স্যুটকেসে মানুষের দেহাবশেষ উদ্ধার করা হয়। এই ঘটনায় শনিবার (১৩ জুলাই) সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে রাজধানীর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী এক যুবককে ব্রিস্টলে গ্রেফতার করা হয়েছে। শহরটির ক্লিফটন সাসপেনশন ব্রিজে এই মৃতদেহগুলো পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে শনিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে।

শুক্রবার পুলিশ বলেছিল, দেহাবশেষ দুটি প্রাপ্তবয়স্ক পুরুষের। মূল সন্দেহভাজন ব্যাগগুলো নিয়ে লন্ডন থেকে ব্রিস্টলে এসেছিল।

পুলিশ আর জানিয়েছে, বুধবার মধ্যরাতের ঠিক আগে একটি স্যুটকেসসহ এক ব্যক্তি ব্রিজটিতে সন্দেহজনকভাবে চলাফেরা করছে বলে অভিযোগ আসে। দ্বিতীয় স্যুটকেসটিও ওই ব্রিজের কাছাকাছি পাওয়া যায়।

এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ডি ভ্যালেন্টাইন বলেছেন, ‘আমরা ব্রিস্টল ও লন্ডনবাসীদের উদ্বেগের কারণ বুঝতে পারছি। আগামী দিনগুলোতে এই এলাকায় টহল দেবে পুলিশ।’

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী