ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন শুরু: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৪, ২০:১৬আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২০:১৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনী দেশের অভ্যন্তরে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে। রাশিয়ার আগ্রাসনের ২৯ মাস পর যুক্তরাষ্ট্রে নির্মিত এই যুদ্ধবিমানগুলোর আগমন রবিবার (৪ জুলাই) নিশ্চিত করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স  এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি একটি বিমানঘাঁটিতে পাইলটদের সঙ্গে দেখা করে এ ঘোষণা দেন। ওই ঘাঁটিতে দুটি এফ-১৬ ছিল এবং দুটি বিমান উড়ছিল।

জেলেনস্কি বলেন, এফ-১৬ ইউক্রেনে পৌঁছেছে। আমরা সফল হয়েছি। আমাদের যারা এই যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করছে এবং দেশের জন্য ব্যবহারের শুরু করেছে, তাদের নিয়ে আমি গর্বিত।"

নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানটি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে।

যুদ্ধবিমানগুলোর আগমন ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও মোট কতটি যুদ্ধবিমান পাওয়া যাবে এবং এগুলোর যুদ্ধের ক্ষেত্রে প্রভাব কেমন হবে তা এখনও স্পষ্ট নয়।

রাশিয়া এফ-১৬ যুদ্ধবিমানগুলো মোতায়েন করার সম্ভাব্য স্থানগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে এবং বিমানগুলোকে ধ্বংস করার হুমকি দিয়েছে।

লকহিড মার্টিন দ্বারা নির্মিত ফি-১৬ যুদ্ধবিমান ইউক্রেনের দীর্ঘদিনের চাওয়া ছিল তাদের ধ্বংসাত্মক ক্ষমতা এবং বৈশ্বিক প্রাপ্যতার কারণে। এ যুদ্ধবিমানগুলোতে ২০ মিমি কামান রয়েছে এবং বোমা, রকেট ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

বিমানঘাঁটির রানওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেন, ইউক্রেনে এখনও পর্যাপ্ত প্রশিক্ষিত পাইলট নেই এবং যুদ্ধবিমানগুলোর সংখ্যা সঠিকভাবে নির্ধারিত হয়নি।

তিনি বলেন, ইতিবাচক বিষয় হলো, আমরা অতিরিক্ত এফ-১৬ আশা করছি। অনেক মানুষ বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, কিয়েভের মিত্রদের উচিত প্রশিক্ষণ কর্মসূচি ও সুবিধা সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের