ইউক্রেনের সামরিক ভবনে রাশিয়ার হামলায় নিহত বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৪

ইউক্রেনের একটি সামরিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ৫০ জন হয়েছে। আহত হয়েছেন আরও ২৭১ জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহর পোলতাভাতে এই ঘটনা ঘটেছে। চলতি বছরের যুদ্ধের সবচেয়ে মারাত্মক একক হামলার ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে মাটিতে ধুলো ও ধ্বংসাবশেষে ঢাকা যুবকদের মৃতদেহ, তাদের পিছনে একটি বড় বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দেখা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে ছবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এই হামলার জন্য রাশিয়াকে অবশ্যই দায়ী হবে।’

ঘটনাটি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে তিনি বলেছেন, হামলায় মিলিটারি ইনস্টিটিউট অব কমিউনিকেশনের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাতের ভিডিও বার্তায় জেলেনস্কি মৃতের সংখ্যা ৫১ বলেছিলেন।

তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে মানুষজন চাপা পড়েছে বলে জানা গেছে। ‘জীবিত উদ্ধারের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের