জেলেনস্কিকে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে যুদ্ধ অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বৈঠকে ট্রাম্প বলেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ের সঙ্গে কাজ করবেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলেনস্কি। তখন তাদের সামনে নিজের ‘জয়ের পরিকল্পনা’ তুলে ধরেন তিনি। জেলেনস্কির বিশ্বাস, এই পরিকল্পনার মাধ্যমে রাশিয়াকে চাপে ফেলে সংকটের কূটনৈতিক সমাধান করা সম্ভব।

এই বৈঠকের পর এদিন একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘ইউক্রেনে যা ঘটছে তা খুবই ন্যাক্কারজনক। এত এত মৃত্যু, এত বেশি ধ্বংসযজ্ঞ খুবই ভয়ানক।’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে নিজের সক্ষমতার ওপর অগাধ বিশ্বাস ট্রাম্পের। এর আগেও একাধিকবার তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে ‘দ্রুত’ একটি ‘চুক্তি সম্পন্ন করানোর মাধ্যমে  যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম তিনি।

ট্রাম্প কীভাবে এ অসাধ্য সাধন করতে পারবেন তা জানতে চাইলে জবাবে মার্কিন এই ধনকুবের বলেন, ‘পরিকল্পনা বিষয়ে আগেই কিছু বলতে চাই না আমি।’

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের