পুতিনের পারমাণবিক হুমকি ইউক্রেনকে সহায়তা আটকাতে পারবে না: স্টলটেনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৮আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০২:২৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘উন্মত্ত পারমাণবিক বক্তব্য’ ন্যাটো জোটের সদস্য দেশগুলোকে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ন্যাটোর বিদায়ী মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার পক্ষে জোর দিয়ে তিনি বলেন, পুতিনের পারমাণবিক হুমকি ন্যাটোর জন্য কোনোভাবেই বাধা হতে পারে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে পুতিনের ঘোষণা অনুযায়ী, যদি রাশিয়ার ওপর প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়, তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। পুতিন আরও জানান, কোনও পারমাণবিক শক্তি যদি রাশিয়ার বিরুদ্ধে হামলায় সহায়তা করে, তবে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে গণ্য করা হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে ইউক্রেনকে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরবরাহের আলোচনার মধ্যেই এই হুমকি দেওয়া হলো। ইউক্রেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি চাচ্ছে।

স্টলটেনবার্গ বলেন, ‘আমরা রাশিয়ার দিক থেকে একটি ধারাবাহিক বেপরোয়া পারমাণবিক হুমকির বিষয়টি দেখেছি, আর এটি সেই ধারাবাহিকতারই অংশ। প্রতিবারই ন্যাটো নতুন ধরনের অস্ত্র দিয়ে ইউক্রেনকে সমর্থন করার সময় রাশিয়া তা ঠেকানো চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

তিনি বলেন, তারা আমাদেরকে থামাতে পারেনি। সাম্প্রতিক উদাহরণও ন্যাটোর মিত্রদের ইউক্রেনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।

স্টলটেনবার্গের ভাষ্যমতে, জোটের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয় হতে পারে-রাশিয়ার পারমাণবিক অবস্থানে এমন কোনও পরিবর্তন দেখেনি ন্যাটো।

‘নিরাপদ বিকল্প নেই’

স্টলটেনবার্গ মঙ্গলবার সাবেক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের কাছে ন্যাটো মহাসচিবের দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি বলেন, ন্যাটোর জন্য সবচেয়ে বড় ঝুঁকি হবে যদি পুতিন ইউক্রেনের যুদ্ধে জয়ী হওয়া।যদি তিনি সামরিক শক্তি ব্যবহার করে এবং ন্যাটো মিত্রদের হুমকি দিয়ে যা চান তা অর্জন করেন, তবে আমাদের সবার জন্য ঝুঁকি আরও বাড়বে।

তিনি আরও বলেন, একটি যুদ্ধের ক্ষেত্রে, কোনও বিকল্পই পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়।

এদিকে, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইউক্রেনকে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দেওয়ার অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত। ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপের ফলে রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে। এছাড়া, কিছু পশ্চিমা কর্মকর্তা এ ধরনের হামলা যুদ্ধের ভারসাম্য কতটা পরিবর্তন করতে পারবে তা নিয়ে সন্দিহান।

স্টলটেনবার্গ বলেন, কোনও একক অস্ত্র যুদ্ধক্ষেত্রের সবকিছু পরিবর্তন করতে পারবে না। তবে রাশিয়ার গভীরে আঘাত করার ক্ষমতা যুদ্ধের ভারসাম্যে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘পশ্চিমা সহযোগিতা ও সমর্থনের অংশ হিসেবে এটি ইউক্রেনের পক্ষে সহায়ক হতে পারে।

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা

স্টলটেনবার্গ আরও বলেন, যুদ্ধের কোনও সমঝোতামূলক সমাপ্তি হলে, ইউক্রেনের নিরাপত্তার জন্য পশ্চিমা শক্তিগুলোর, বিশেষত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা দিতে হবে। অন্যথায়, তিনি সতর্ক করেন, রাশিয়া কোনও সীমানা বা যুদ্ধবিরতিকে সম্মান করবে না।

তিনি উল্লেখ করেন, যখন কোনও ধরনের সীমা নির্ধারণ করা হবে – সেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা হোক বা অন্য কোনও যুদ্ধবিরতির সীমা, তখন আমাদের নিশ্চিত হতে হবে যে যুদ্ধ সেখানেই শেষ হবে।

তিনি আরও বলেন, আমরা দেখেছি রাশিয়া বারবার আক্রমণ করে, অপেক্ষা করে, তারপর আবার আক্রমণ চালায়।

২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত শেষ করার জন্য করা বিভিন্ন চুক্তির উদাহরণ টেনে তিনি বলেন, আমি মনে করি না যে আমরা পুতিনের মন পরিবর্তন করতে পারব। তবে আমি মনে করি, আমরা তার হিসাব-নিকাশ পাল্টাতে পারি। যদি আমরা তাকে দেখাতে পারি যে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ এতটাই বেশি যে তার জন্য এটি অব্যাহত রাখা লাভজনক নয়, তখন হয়তো তিনি আলোচনায় বসে এবং ইউক্রেনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নিতে বাধ্য হবেন।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের