তুরস্ক ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৪, ২৩:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৪৯

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শিগগিরই তুরস্ক নিজস্ব মাল্টিলেয়ারড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’ তৈরি করতে চায়। একই সঙ্গে আঙ্কারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতাও বাড়াবে বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ন্যাটো সদস্য তুরস্ক প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনে নিজস্ব সক্ষমতা বাড়িয়ে তুলেছে। এর মাধ্যমে তারা অস্ত্র আমদানিতে বিদেশের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। দেশটি এখন বিশ্ববাজারে অত্যাধুনিক সশস্ত্র ড্রোনের একজন শীর্ষস্থানীয় নির্মাতা হয়ে উঠেছে এবং অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ নিজস্বভাবে পূরণ করে আসছে।

আঙ্কারায় তুর্কি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দফতরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, যদি তাদের (ইসরায়েল) একটি ‘আয়রন ডোম’ থাকে, তবে আমাদেরও ‘স্টিল ডোম’ থাকবে। আমরা চেয়ে থাকবো না, বরং নিজেদের রক্ষার ব্যবস্থা তৈরি করবো।

ইসরায়েলের ‘আয়রন ডোম’ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্কও এ ধরনের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এরদোয়ান আরও বলেন, আমরা আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতাও বাড়াব। প্রতিরক্ষা শিল্পে পূর্ণ স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেবো না।

ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা ২০১১ সালে চালু হয়। এটি রাডার-নির্দেশিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রকেট, মর্টার ও ড্রোনের মতো স্বল্পপাল্লার হুমকিকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। ২০১৭ সালে এই ব্যবস্থার নৌ-সংস্করণও চালু করা হয়। যা জাহাজ ও সাগরভিত্তিক স্থাপনাগুলো সুরক্ষা দিতে ব্যবহৃত হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ২০২০ সালের ডিসেম্বরে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া তুরস্ককে এফ-৩৫ স্টেলথ ফাইটার জেট প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পে তুরস্ক নির্মাতা ও ক্রেতা উভয় ভূমিকায় ছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী