পোল্যান্ডে নতুন মার্কিন ঘাঁটি পারমাণবিক ঝুঁকি বাড়াবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১৯:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৯:৪০

পোল্যান্ডের উত্তরে নতুন মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি স্থাপন সামগ্রিক পারমাণবিক ঝুঁকি বাড়াবে বলে সতর্ক করেছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে একে প্ররোচনামূলক পদক্ষেপ বলেছে মস্কো। তবে পোল্যান্ড বলেছে, মস্কোর এই ‘হুমকি’ ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার যৌক্তিকতাকে আরও জোরদার করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর বাল্টিক উপকূলের রেজিকোভো শহরে অবস্থিত এই বিমান প্রতিরক্ষা ঘাঁটি ন্যাটোর বৃহত্তর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এটি গত ১৩ নভেম্বর চালু করা হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্র ও তাদের উত্তর আটলান্টিক মিত্রদের পক্ষ থেকে কৌশলগত ক্ষেত্রে একের পর এক গভীরভাবে অস্থিতিশীল কর্মকাণ্ডের মধ্যে আরেকটি স্পষ্ট প্ররোচনামূলক পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘এটি কৌশলগত স্থিতিশীলতাকে দুর্বল করে, কৌশলগত ঝুঁকি বৃদ্ধি করে এবং এর ফলে সামগ্রিক পারমাণবিক বিপদের স্তর বৃদ্ধি পায়।’

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেন, ঘাঁটিতে কোনও পারমাণবিক ক্ষেপণাস্ত্র নেই এবং এটি কেবল প্রতিরক্ষার জন্য।

তিনি বলেন, ‘এটি প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটি ঘাঁটি, আক্রমণের জন্য নয়।’

তবে জাখারোভা আরও বলেন, ‘এ ধরনের পশ্চিমা সামরিক স্থাপনাগুলোর প্রকৃতি ও হুমকির স্তরের কথা বিবেচনা করে, পোল্যান্ডের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিকে সম্ভাব্য ধ্বংসের জন্য অগ্রাধিকারমূলক লক্ষ্যগুলোর তালিকায় অনেক আগেই যুক্ত করা হয়েছে। প্রয়োজন হলে এটি অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে ধ্বংস করা যেতে পারে।’

ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় পোল্যান্ড, রোমানিয়া ও স্পেনের একটি নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার এবং তুরস্কে একটি প্রাথমিক সতর্কীকরণ রাডার অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে ন্যাটো।

/এস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী