কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৯

কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার কথা জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর সেই নতুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার হবে পার্লামেন্ট গৃহীত ২০২৫ সালের বাজেট। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আইনপ্রণেতারা দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট পাস করার পর এই কথা বলেন তিনি। বিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একজন প্রবীণ রক্ষণশীল মিশেল বার্নিয়ার আধুনিক ফরাসি ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। নিয়োগের মাত্র তিন মাস পর বৃহস্পতিবার অনাস্থা ভোটে হারের পর পদত্যাগ করেন তিনি।

সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ‘আগামী দিনে’ বার্নিয়ারের উত্তরসূরির নাম ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, ‘অগ্রাধিকার হবে বাজেট’।

একটি মধ্যপন্থি দলের প্রতিনিধিত্ব করেন ম্যাক্রোঁ। তিনি লেছেন, বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করে ‘একটি বিশৃঙ্খলা’ তৈরি করতে ‘প্রজাতন্ত্র বিরোধী ফ্রন্টে’ অতি-ডান ও বামপন্থি দলগুলো একত্রিত হয়েছে।

সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছেন ম্যাক্রোঁ। তবে বিরোধী দলের কেউ কেউ অবশ্য তার প্রতি পদত্যাগ করার আহ্বানকে প্রতিহত করেছেন। তিনি আবারও নিশ্চিত করেছেন, ২০২৭ সালের মে মাসে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন তিনি।

ম্যাক্রোঁ বলছিলেন, ‘আপনারা আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন তা পাঁচ বছরের জন্য এবং আমি শেষ পর্যন্ত কাজ করব।’

১০ মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নতুন সরকারের উচিত বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করা যারা এতে অংশ নিতে ইচ্ছুক অথবা অন্ততপক্ষে এর নিন্দা করবে না। তবে এটি ঠিক কোন দল সেটি তিনি স্পষ্ট করেননি।

এদিকে, বার্নিয়ার ও তার সরকারকে একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকতে বলেছেন ম্যাক্রোঁ।

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের