রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের একাধিক ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮

রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ব্যবহার করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোররাতে এই হামলার সময় মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলে জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে। গ্রামের ভেতর ড্রোনের আঘাতে ঘরবাড়ির জানালা ভেঙে গেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ওরিওলের গভর্নর আন্দ্রেই ক্লিচকভ শনিবার সকালে বলেছিলেন, একটি অবকাঠামোতে ‘ব্যাপক হামলা’র কারণে আগুন ধরে যায়।

ক্রাসনোদর অঞ্চলের গভর্নর ভ্লাদিমির কনড্রাতিয়েভ বলেছেন, ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় দেশের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

একটি ড্রোনের আঘাতে গ্রামের বাড়িগুলোর জানালা ভেঙে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেনের উত্তর সীমান্তের ব্রায়ানস্ক অঞ্চলে বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা সাতটি ড্রোন ধ্বংস করেছে।

রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, দুটি গ্রামে ইউক্রেনের হামলায় একজন বাসিন্দা আহত হয়েছেন এবং একটি বাড়িতে আগুন লেগেছে।

/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের