তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ২০:৫৪আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২০:৫৪

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ২৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সফাক্স শহরের উপকূলীয় এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। সফাক্স আফ্রিকান অভিবাসীদের ইউরোপে পাড়ি দেওয়ার অন্যতম প্রধান প্রস্থান রুট হিসেবে পরিচিত।

ন্যাশনাল গার্ড জানিয়েছে, একই দুটি নৌকা থেকে ৮৭ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত মাসেও তিউনিসিয়ার কোস্ট গার্ড পৃথক দুই ঘটনায় ৩০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছিল। সেই নৌকাগুলোও ইউরোপ অভিমুখে যাত্রা করার সময় ডুবে গিয়েছিল।

তিউনিসিয়া বর্তমানে অভিবাসন সংকটের এক নজিরবিহীন পরিস্থিতি মোকাবিলা করছে। লিবিয়ার পরিবর্তে এখন তিউনিসিয়া আফ্রিকান অভিবাসীদের ইউরোপ যাওয়ার প্রধান প্রস্থান কেন্দ্র হয়ে উঠেছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ