গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার শেষ সংবাদ সম্মেলনে গাজার যুদ্ধ নিয়ে সাংবাদিকদের তীব্র সমালোচনার মুখে পড়েন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কড়া সমালোচক সাংবাদিকরা বারবার ব্লিঙ্কেনের বক্তব্যে বাধা দেন এবং তাকে কঠোর ভাষায় আক্রমণ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের গাজা আক্রমণ বিদায়ী বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত হয়েছে। বুধবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও এ সংঘাতের রেশ রয়ে গেছে।

স্বতন্ত্র সাংবাদিক স্যাম হুসেইনি চিৎকার করে বলেন, ‘অপরাধী! কেন আপনি দ্য হেগে নেই?’ দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত অবস্থিত। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা তাকে কক্ষে থেকে সরিয়ে নিয়ে যান।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন জিম্মি হওয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ অভিযানে গাজা থেকে প্রায় ২৩ লাখ মানুষের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়েছেন।

গ্রেজোনের সম্পাদক ম্যাক্স ব্লুমেনথাল ব্লিঙ্কেনকে প্রশ্ন করেন, ‘মে মাসে চুক্তি সত্ত্বেও কেন আপনি বোমা সরবরাহ চালিয়ে গেলেন?’ নিরাপত্তা কর্মীরা তাকেও কক্ষ থেকে বের করে দেন।

ব্লিঙ্কেন শান্তভাবে সাংবাদিকদের চুপ থাকার অনুরোধ করেন এবং পরে তাদের প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, হামাস বেসামরিক জনগণের মধ্যে আশ্রয় নেওয়ায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

ব্লিঙ্কেন বলেন, ইসরায়েলের নীতিগুলো মূলত ৭ অক্টোবরের ঘটনার পর অধিকাংশ ইসরায়েলির সমর্থন পেয়েছে। এটি আমাদের প্রতিক্রিয়ায় বিবেচনায় নেওয়া প্রয়োজন।

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলে শত শত মামলা তদন্তাধীন রয়েছে। তাদের প্রক্রিয়া, পদ্ধতি ও আইনের শাসন আছে। এটি যেকোনও গণতন্ত্রের বৈশিষ্ট্য।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী