আব্দেসলামের জিজ্ঞাসাবাদেই জানা যাবে আইএসের সব গোপন তথ্য!

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৬, ১৭:১৭আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:১৭

প্যারিসে হামলার প্রধান সন্দেহভাজন ও হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি সালাহ আব্দেসলামকে জিজ্ঞাসাবাদে সুন্নীপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)অনেক গোপন তথ্য ফাঁস হতে পারে বলে প্রত্যাশা করছে বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী।  ব্রাসেলসের একটি আদালতে শনিবার আব্দেসলামকে হাজির করা হবে।

সালাহ আব্দেসলাম

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আব্দেসলামের বিচারটি হবে বিশেষ রকমের। তার জিজ্ঞাসাবাদে প্যারিস হামলা, আইএস, ব্রাসেলসের নিকটবর্তী শহর মলেনবিকে ইসলামি চরমপন্থীদের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। বিচার শুরুর আগে আব্দেসলামকে জিজ্ঞাসাবাদ করাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মলেনবিক শহর থেকেই আব্দেসলামকে গ্রেফতার করা হয়। এলাকাটি ইসলামি চরমপন্থীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে। পুলিশ মনে করে, প্যারিস হামলার একমাত্র জীবিত ব্যক্তি আব্দেসলাম। ফরাসি কর্তৃপক্ষও তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এছাড়া আরও বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থাও তাকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে আগ্রহী। অন্ততপক্ষে এসব গোয়েন্দা সংস্থা তাকে জিজ্ঞাসাবাদের সার সংক্ষেপ, বিবরণী পেতে চায়।  কয়েকটি গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

পুলিশ জানিয়েছে, আব্দেসলাম নিজের আসল নামে দুটি প্রাইভেটকার ভাড়া করেন, হোটেল রুম বুকিংও দেন। তিন আত্মঘাতী বোমাহামলাকারীদের গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছেও দেন। আব্দেসলামেরও আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল।

ইউরোপে এ ধরনের নৃশংস হামলায় জড়িত কোনও ব্যক্তিকে সাধারন আদালতে হাজির করার নজির খুব বেশি নেই। এ ধরনের ক্ষেত্রে নিরাপত্তা সংস্থাগুলো আগেই জিজ্ঞাসাবাদ করে। এছাড়া এধরনের সন্ত্রাসী সংগঠনের ব্যক্তিরা   গ্রেফতার হওয়ার চাইতে পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনাই বেশি ঘটে।

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম