ইউরোপকে স্বনির্ভর হতে বাধ্য করছে ট্রাম্পের নীতি ও রুশ আগ্রাসন: ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১

রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে ইউরোপকে ভূখণ্ডগত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হচ্ছে।  সোমবার (৩ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের এক সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাওয়ার সময় ম্যাক্রোঁ এই মন্তব্য করেন। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও ইউরোপের সামরিক প্রতিরক্ষা শক্তিশালীকরণ নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের শুরুতেই ট্রাম্পের ঘোষণায় প্রভাব পড়েছে। রবিবার তিনি বলেছিলেন, শিগগিরই ইইউ থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন। এর আগে তিনি কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।

ব্রাসেলসে আসা নেতারা ট্রাম্পকে বাণিজ্য যুদ্ধ শুরু না করার জন্য সতর্ক করে বলেছেন, তিনি যদি তা করেন তবে ইইউ পাল্টা ব্যবস্থা নেবে।

ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্পের নীতি ইইউকে অন্যদের ওপর কম নির্ভরশীল হতে বাধ্য করছে এমন কয়েকটি কারণের মধ্যে একটি। তিনি সাংবাদিকদের বলেন, কোভিড মহামারি ও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাগরণের মুহূর্ত ছিল। আজ এই মুহূর্তে ইউক্রেনে যা ঘটছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মার্কিন প্রশাসনের ঘোষণা ও পছন্দের কারণে ইউরোপীয়দের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হচ্ছে যাতে তারা তাদের সম্মিলিত নিরাপত্তার বিষয়ে সাড়া দিতে পারে।

তিনি আরও বলেন, এর অর্থ হলো ইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা এবং আরও বেশি ইউরোপীয় অস্ত্র কেনা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী