ফ্রান্সে মসজিদে হামলা:  রাজনীতিকদের নিন্দা, পলাতক সন্দেহভাজন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ২২:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২২:৫২

দক্ষিণ ফ্রান্সের একটি মসজিদে নামাজের সময় ছুরি হামলায় এক ব্যক্তির মৃত্যুতে দেশটির রাজনীতিকেরা তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবারের এ হামলার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে স্ন্যাপচ্যাটে। সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিহত ব্যক্তির পরিবার ও ফরাসি মুসলিম সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে এক্সে (টুইটার) লিখেছেন, ফ্রান্সে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের কোনও স্থান নেই।

রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো দক্ষিণ ফ্রান্সের আলে শহর পরিদর্শন করেন এবং সেখানে ধর্মীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। একই দিনে প্যারিসে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে একটি বিক্ষোভের আয়োজন করা হয়।

শনিবার এক্সে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু হামলাটিকে ইসলামবিদ্বেষমূলক বলে আখ্যা দেন।

ফ্রান্স নিজেদের ধর্মনিরপেক্ষ নীতিমালা ‘লাইসিতে’ গর্ববোধ করে। দেশটিতে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যা রয়েছে, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ, অর্থাৎ ৬০ লাখেরও বেশি মুসলিম সেখানে বসবাস করেন।

তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ইসলামী বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার বিরুদ্ধে অবস্থান নিলেও, মানবাধিকার সংস্থা ও মুসলিম সংগঠনগুলোর দাবি, এসব বক্তব্য মুসলিমদের পরিচয় প্রকাশের অধিকারকে সীমিত করে ফেলছে।

রবিবার ফরাসি মুসলিম ধর্মীয় পরিষদ মুসলিম উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে একটি জাতীয় পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী