ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৮:০২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:০২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। সোমবার ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি ৮ মে সকালে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেন এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া বিশ্বাস করে যে, ইউক্রেনেও এই উদাহরণ অনুসরণ করা উচিত। যদি ইউক্রেন পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রুশ বাহিনী যথাযথ এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে।

এছাড়া, রাশিয়া আবারও শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। এই আলোচনার উদ্দেশ্য ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপন করা।

ক্রেমলিন গত মাসে ইস্টারের সময়ও ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। উভয় পক্ষই সংঘর্ষের কিছুটা কমার কথা জানিয়েছিল।  তবে একে অপরকে শত শত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে  সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল।  বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে। যার মধ্যে ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।  ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেনা সদস্য।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী