অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৫, ২০:২৯আপডেট : ১৯ মে ২০২৫, ২০:২৯

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত সংগঠন ঘোষণা করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলস অফিস এই ঘোষণা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৬১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাবন্দি ব্যক্তিদের ‘বিবেকের বন্দি’ হিসেবে চিহ্নিত করে থাকে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টির সদর দফতর বৈশ্বিক  রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র এবং এই সংস্থা ইউক্রেনের পক্ষে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধরত।

রাশিয়ার ‘অবাঞ্ছিত সংগঠন’ আইনের আওতায়, কোনও রুশ নাগরিক যদি এই তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে কাজ করেন বা তাদের অর্থায়ন করেন, তবে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ায় আগেও আন্তর্জাতিক সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতীতে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী রাজনীতিকদের ওপর দমন-পীড়ন নিয়ে একাধিকবার রাশিয়ার সমালোচনা করেছিল।

/এএ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু