রাশিয়ার যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কারখানায় ড্রোন হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২৩:৩১আপডেট : ১১ জুলাই ২০২৫, ২৩:৩১

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে একটি যুদ্ধবিমান তৈরির কারখানা এবং তুলা অঞ্চলের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার (১১ জুলাই) কিয়েভ দাবি করেছে, এই হামলায় দুটি স্থাপনাতেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, মস্কোর দক্ষিণ-পূর্বে প্রায় ১৩৫ কিলোমিটার দূরের লুখোভিৎসি শহরে অবস্থিত একটি বিমান কারখানায় ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে রাশিয়ার মিগ যুদ্ধবিমান তৈরি করা হয়। তুলা অঞ্চলের অপর স্থাপনাটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র-চালিত অস্ত্র ব্যবস্থার জন্য পরিচিত ইনস্ট্রুমেন্ট ডিজাইন ব্যুরো।

টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস এবং ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে রাশিয়াকে বাধ্য করতে আমাদের প্রতিরক্ষা বাহিনী যথাযথ পদক্ষেপ নিচ্ছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টার মধ্যে ১৫৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। যার মধ্যে ১১টি ছিল মস্কোর দিকে যাচ্ছিল।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, ইউক্রেনের এই হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। তুলা মস্কোর দক্ষিণে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

তবে রয়টার্সের পক্ষ থেকে উভয় পক্ষের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষই গত সাড়ে তিন বছরে রণক্ষেত্রের বহু দূরের লক্ষ্যবস্তুতে নিয়মিতভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এই বিমান হামলাগুলো শত্রুপক্ষের অস্ত্র উৎপাদন এবং রসদ সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করতে বড় ভূমিকা রাখছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী