ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৫, ১৭:৩৩আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৭:৩৩

ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রফতানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গলোব এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সরকারি বার্তা সংস্থা এসটিএ জানায়, ইউরোপে এ ধরনের পদক্ষেপ নেওয়া এটি প্রথম ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্লোভেনিয়ার মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবাধিকার রক্ষার প্রশ্নে নিরপেক্ষ থাকতে পারি না।

তিনি বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির দাবি আরও জোরালো করা হলো।

গত বছর জুনে স্লোভেনিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে দেশটি।

ইসরায়েল এই পদক্ষেপে অসন্তোষ জানিয়েছে। দেশটি বলেছে, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আগ্রহ হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরস্কারস্বরূপ। ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর এমন পদক্ষেপ অগ্রহণযোগ্য।

অন্যদিকে বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি এবং মানবিক সংকট মোকাবিলা ইস্যুতে এই আলোচনা হয়।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের