ন্যাটোর পূর্ব সীমান্তে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১৮:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৯:০৪

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্ব সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রোমানিয়া, বুলগেরিয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে অবস্থানরত সেনাদের কিছু ইউনিট প্রত্যাহার করা হবে বলে বুধবার নিশ্চিত করেছে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোমানিয়া ইনসাইডার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। তবে রোমানীয় কর্তৃপক্ষ বলছে, এটি কোনও পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহার নয়, বরং চলমান ঘূর্ণায়মান মোতায়েন বা রোটেশনের সমাপ্তি। দেশটিতে প্রায় এক হাজার মার্কিন সেনা থেকে যাবে বলে সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সেনা পুনর্বিন্যাস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের নতুন অগ্রাধিকারের প্রতিফলন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘোষণা করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, ন্যাটো পূর্ব সীমান্তে তাদের উপস্থিতি ও কার্যক্রম জোরদার করেছে, ফলে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অবস্থান পুনঃসমন্বয় করতে পারছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ মার্কিন সেনাকে মিহাইল কোগালনিচেনু বিমানঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হবে। তবে দেভেসেলু ও ক্যাম্পিয়া তুরজির ঘাঁটির সেনা সংখ্যায় কোনও পরিবর্তন হবে না।

এপ্রিল মাসে এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে অবস্থানরত সেনাদের প্রায় অর্ধেক প্রত্যাহারের পরিকল্পনা করছে। রোমানিয়ার এই ঘোষণা সেই পরিকল্পনারই বাস্তবায়ন বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ন্যাটো সদস্য দেশগুলোকে নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প আবারও সেই অবস্থান স্পষ্ট করেছেন।

ন্যাটো এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু