ইতালিতে মা সেজে মৃত মায়ের পেনশন তুলছিলেন ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ২৩:২৯আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ২৩:২৯

ইতালির এক ব্যক্তিকে তার মৃত মায়ের বেশভুষা ধারণ করে পেনশন তোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কল্যাণ ভাতা জালিয়াতি ও লাশ গোপন করার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি পরচুলা, মেকআপ, গয়না পরা থেকে শুরু করে মায়ের চুলের স্টাইলও নকল করেছিলেন।

উত্তর ইতালির মান্তুয়া শহরের কাছে বোরগো ভিরজিলিও এলাকার ওই ব্যক্তি ২০২২ সালে মায়ের মৃত্যুর পরও তার পেনশন তোলা অব্যাহত রাখেন। কর্তৃপক্ষকে মৃত্যুসংবাদ না দিয়ে তিনি মায়ের দেহ ঘরের ভেতরে লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

ঘটনাটি প্রকাশ পায় এ মাসের শুরুতে। স্থানীয় কাউন্সিল অফিসে মায়ের পরিচয়পত্র নবায়ন করতে গিয়ে ওই ৫৬ বছর বয়সী ব্যক্তি নারীর পোশাকে হাজির হলে এক সন্দেহজনক কর্মী পুলিশকে জানান। তদন্তকারীরা মৃত নারীর সরকারি ছবির সঙ্গে তার ছদ্মবেশী ছেলের ছবি মিলিয়ে দেখেন। পরে পুলিশ তার বাড়ি তল্লাশি করে লন্ড্রি রুম থেকে নারীর লাশ উদ্ধার করে।

বোরগো ভিরজিলিওর মেয়র ফ্রান্সেসকো আপোরতি কোরিয়েরে দেলা সেরা-কে বলেন, ওই ব্যক্তি এক বৃদ্ধা নারীর মতো ধীরে ধীরে হেঁটে অফিসে ঢুকেছিলেন। তার ঠোঁটে লিপস্টিক, নখে নেইলপলিশ, গলায় পুরোনো গয়না, কানে কানের দুল আর মাথায় গাঢ় বাদামি রঙের বব কাট চুল ছিল। মেয়র বলেন, তিনি নারীর কণ্ঠস্বর নকলের চেষ্টা করেছিলেন, কিন্তু মাঝেমধ্যে পুরুষালি স্বর আসছিল।

কর্মীটি জানান, ভালোভাবে খেয়াল করার পর দেখা যায় তার গলা অস্বাভাবিক মোটা এবং চামড়ার ভাঁজগুলোও স্বাভাবিক নয়। হাতে যে চামড়া, তা কোনোভাবেই ৮৫ বছর বয়সী নারীর সঙ্গে মেলে না।

ইতালির গণমাধ্যম কোরিয়েরে জানায়, ওই ব্যক্তি বেকার এক নার্স ছিলেন। মায়ের পেনশন ও পরিবারের সম্পত্তি মিলিয়ে তার বার্ষিক আয় দাঁড়ায় ৫৩ হাজার ইউরো।

ইতালিতে এ ধরনের ঘটনা এর আগে ঘটেছে। ২০২৩ সালে ভেরোনায় এক ব্যক্তি তার মৃত মায়ের লাশ পাঁচ বছর ঘরে লুকিয়ে পেনশন তুলছিলেন। একই বছর পুগলিয়ার এক শহরে এক ছেলেকে বাবার লাশ ১০ বছর ঘরে রেখে পেনশন তোলার অভিযোগে অভিযুক্ত করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এএ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বরখাস্তের পর প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন