নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা আর আগের মতো নেই: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০

বর্তমান বৈশ্বিক বাস্তবতায় পুরোনো ‘নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থা’ আর কার্যকর নেই এবং ইউরোপ-যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিতে গিয়ে মার্জ এ কঠোর সতর্কবার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মার্জ বলেছেন, আমাদের স্বাধীনতা আর নিশ্চিত নয়। বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার এই যুগে ইউরোপকে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

মার্জ আরও স্বীকার করেছেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর বিভাজন তৈরি হয়েছে। এই বিশ্বব্যবস্থা কখনও নিখুঁত ছিল না, কিন্তু এখন সেটি আগের রূপে আর নেই।

তিনি আরও জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ ইউরোপীয় পারমাণবিক প্রতিরক্ষা কাঠামো গঠনের বিষয়ে গোপন আলোচনা চলছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে উত্তেজনা বৃদ্ধি করেছেন। একই সঙ্গে ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে, যা ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

/এসএসএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান