কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ জুলাই ২০২৬, ১৩:২৬ আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৩:২৯

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের চতুর্থ দিনের আনুষ্ঠানিকতায় ইরানের পবিত্র নগরী কোমের রাস্তায় নেমেছেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে ফেব্রুয়ারির শেষ দিকে নিহত হওয়া খামেনির মরদেহ কোমের জামকারান মসজিদে রাখা হয়েছে। শিয়া ইসলামের প্রভাবশালী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাজারগুলোর জন্য পরিচিত এই শহরেই চলছে শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আকাশপথের দৃশ্যে দেখা যায়, প্রায় ১৫ লাখ মানুষের শহর কোমের সড়ক শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন প্রভাবশালী রক্ষণশীল শিয়া ব্যক্তিত্ব এবং ৯৩ বছর বয়সী আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি-আমোলি ওই মসজিদের ভেতরে একটি জানাজা নামাজের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত বিশাল জনতা সমস্বরে ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেন।

টেলিভিশনের অন্য ফুটেজে দেখা যায়, পাগড়ি পরা আলেমসহ শোকাহত মানুষ খামেনি এবং তার সঙ্গে নিহত চার স্বজনের কফিনে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। নিহতদের মধ্যে ১৪ মাস বয়সী এক নাতনিও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে খামেনি ও তার স্বজনদের মরদেহ বহনকারী একটি ট্রাকের শোভাযাত্রা ফাতিমা মাসুমার মাজারের উদ্দেশে রওনা হয়। ফাতিমা মাসুমা অষ্টম শিয়া ইমাম ইমাম রেজার বোন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বংশধর।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
টাইমলাইন: আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়
০৭ জুলাই ২০২৬, ১৩:২৬
কোমে খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
০৫ জুলাই ২০২৬, ০৯:৩২
০৩ জুলাই ২০২৬, ১৭:০৭
সম্পর্কিত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি
ব্যর্থ মৃত্যুদণ্ডের পর হাসপাতাল ছাড়লেন ক্রিস্টা পাইক, আবারও ফিরলেন কারাগারে
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেলো ঘরবাড়ি-সেতু
সর্বশেষ খবর
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
প্রার্থনা, প্রশান্তি আর আধ্যাত্মিক ভ্রমণের ঠিকানা মা মারিয়া ধর্মপল্লী
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক
সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রজ্ঞার জরিপ সিগারেটে ব্র্যান্ড বদলের ব্যাপক সুযোগ
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে বাবা-মায়ের ভালোবাসার ও ত্যাগের গল্প: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?