ক্যালিফোর্নিয়া উপকূলে ৫০ ফুটের বেশি উচ্চতার ঢেউ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩০

বিশাল আকৃতির ঢেউয়ের আঘাতে আবারও লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। রবিবার আঘাত হানার ফলে সৈকতগুলো প্লাবিত হয়, স্থানীয় রাস্তাঘাট পানিতে ডুবে যায় এবং বেশ কয়েকটি বিখ্যাত পিয়ার বা সমুদ্রের ওপর নির্মিত হাঁটার পথ ও জেটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

বে এরিয়া অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, সেখানে ৩৫ ফুট বা ১০ দশমিক ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের পাশাপাশি বিপজ্জনক কারেন্ট ও আকস্মিক ঢেউ দেখা দিতে পারে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, ‘পানি থেকে দূরে থাকুন, পাথুরে ও জেটি এলাকা থেকে দূরে থাকুন এবং কখনোই সমুদ্রের দিক থেকে পিঠ ফিরিয়ে দাঁড়াবেন না!’

এর আগে শনিবার সান ফ্রান্সিসকোর ঠিক দক্ষিণে সান মাতেও কাউন্টিতে ৫০ ফুটের বা ১৫ দশমিক ২ মিটার বেশি উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। তবে হাফলুন বে’র কাছে বিখ্যাত মাভেরিক্স সৈকতে বিশাল এই ঢেউয়ের সুযোগ নিতে পিছপা হননি সার্ফাররা।

এদিকে আরও দক্ষিণে, শক্তিশালী ঢেউয়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর কাপিটোলার কাছে ইভাকুয়েশন বা সরে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে সান্তা ক্রুজ কাউন্টি শেরিফ অফিস। এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভেনচুরা, ম্যানহাটন বিচ, হান্টিংটন বিচ এবং সান ডিয়েগোর প্যাসিফিক বিচসহ বেশ কয়েকটি পিয়ারে ঢেউ আছড়ে পড়ায় সপ্তাহান্তে সেগুলোর চলাচল বন্ধ রাখা হয়।

রবিবার বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো সপ্তাহজুড়েই বড় ধরনের ঢেউ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। চলমান সুপার এল নিনোর কারণে মহাসাগরের পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সমুদ্রের পানির বিস্তার ঘটছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএস/ 
সম্পর্কিত
রোমান সেনাপতির পরাজয়ের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে খোঁচা আরাঘচির
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
ইরানের অর্থনীতিতে বড় ধসের পূর্বাভাস দিলেন মার্কিন অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
ব্যাংকের কার্ড থাকবে চ্যাটজিপিটির হাতে! এবার আপনার হয়ে কেনাকাটা করবে এআই
খেজুর-কমলা-আপেল আমদানিতে শুল্ক কমলো
খেজুর-কমলা-আপেল আমদানিতে শুল্ক কমলো
‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’
‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’
১০ মাসে ৮০ খুন, শতাধিক প্রতিষ্ঠান বন্ধ; তবুও মঞ্জু বললেন ‘ভয় পাবেন না’
১০ মাসে ৮০ খুন, শতাধিক প্রতিষ্ঠান বন্ধ; তবুও মঞ্জু বললেন ‘ভয় পাবেন না’
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল
সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদল