পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৩ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার মতে, পুতিনকে বন্ধু বলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার সম্পর্কে একই ধরনের মন্তব্য করার শামিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু বলা ‘অদ্ভুত’। ইংরেজিতে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘তিনি একজন আগ্রাসনকারী এবং খুনি। তিনি বন্ধু হতে পারেন না’।

তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি ঠিক তেমনই হতো। না, তিনি বন্ধু নন’।

জেলেনস্কির এই মন্তব্যের এক সপ্তাহ আগে চীনে এক সম্মেলনে পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন ট্রাম্প। এর কয়েক দিন পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সম্মেলনে দুই নেতার করমর্দনের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটির শিরোনাম দেন ‘মাই ফ্রেন্ড’।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সম্পর্ক দীর্ঘদিন ধরেই অস্বস্তিকর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্যে জেলেনস্কিকে ভর্ৎসনা করেন ট্রাম্প। ওই ঘটনার মধ্য দিয়ে দুই নেতার সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে।

সাম্প্রতিক সময়েও তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এ নিয়ে ইউক্রেনের গোয়েন্দা তথ্য পাওয়ার সহযোগিতা বন্ধের হুমকিও দিয়েছেন তিনি। অন্যদিকে ট্রাম্পের অবস্থান রাশিয়াকে ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।

/এএস/ 
সম্পর্কিত
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৭
বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
আওয়ামী লীগ নেতার ফোনকল ফাঁস, বললেন ‘গেরিলা বাহিনী গড়ে ১০ জনকে মেরে ফেলতে’
গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ
গ্রামীণ ব্যাংকের এক শাখায় ৩ পেট্রোলবোমা নিক্ষেপ
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ নিহত ১১
৪০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে কড়ইগাছটি, কোন জেলায়?
৪০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে কড়ইগাছটি, কোন জেলায়?
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন