জার্মানিতে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৬, ২৩:৫১আপডেট : ২৪ জুলাই ২০১৬, ২৩:৫১

জার্মানিতে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা দক্ষিণ জার্মানিতে এক নারীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক সিরীয় শরণার্থী। হামলায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রিউটলিয়েন শহরের কেন্দ্রীয় বাস স্টেশনের একটি কাবাবের দোকানে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ খবর দেওয়া হয়, এক ব্যক্তি এক নারীকে কুপিয়ে জখম করেছেন। এক প্রত্যক্ষদর্শী জার্মান পত্রিকা বিল্ডকে জানান, হামলায় নিহত নারী গর্ভবতী হয়ে থাকতে পারেন।

স্থানীয় কর্তৃপক্ষ হামলাকারীকে ২১ বছরের সিরীয় শরণার্থী হিসেবে চিহ্নিত করেছে। পুলিশ আগে থেকেই তাকে চিনত।

এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। এমনকি সে চাপাতি হাতে পুলিশের গাড়ির দিকে ছুটে যায়। এ সময় এক বিএমডব্লিউ গাড়ির চালক তাকে ধাক্কা দিয়ে রাস্তায় চাপা দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাড়ি চাপায় আহত অবস্থায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও পুলিশ আসা পর্যন্ত জীবিত ছিল হামলাকারী।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চাপাতি দিয়ে আঘাত করার আগে ওই নারীর সঙ্গে তর্কে জড়ায় সিরীয় যুবক। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

গত দশদিনের মধ্যে পশ্চিম ইউরোপে এটি চতুর্থ হামলার ঘটনা। আর জার্মানিতে এটা তৃতীয় হামলা। সূত্র: দ্য টেলিগ্রাফ

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের