জার্মানিতে ডানপন্থীদের সন্ত্রাসী হামলা প্রতিরোধে পুলিশি অভিযান

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ০৮:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০৮:১০

জার্মানির কয়েকটি রাজ্যে সন্দেহভাজন ডানপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গত বছর থেকেই বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছিল ডানপন্থী সংগঠন ‘রাইশব্যুর্গার’। এ সংগঠনের গ্রেফতারেই এ অভিযান চালানো হয়েছে। জার্মানিতে ডানপন্থীদের সন্ত্রাসী হামলা প্রতিরোধে পুলিশি অভিযান
সম্প্রতি জার্মানিতে উগ্র ডানপন্থীদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তথাকথিত সন্ত্রাসী সংগঠন ‘রাইশব্যুর্গার’-ও বিভিন্ন স্থানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সংগঠনটির সদস্যরা জার্মানির গনতান্ত্রিক সরকারকে মানে না। তারা মনে করে, এ দেশের পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের শাসন ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। উগ্র নাৎসিবাদী এই সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যেই বুধবার জার্মানির বিভিন্নস্থানে অন্তত ২০০ পুলিশ মোতায়েন করা হয়।
‘রাইশব্যুর্গার-এর ছয় সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে একই সংগঠনের আরেক সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বার্লিন, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ, ব্রান্ডেনবুর্গ, লোয়ার স্যাক্সনি, রইনলান্ড-পালাটিনেট এবং স্যাক্সনি-আনহাল্টের ১২টি অ্যাপার্টমেন্ট ও বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ‘রাইশব্যুর্গার’-এর কোনও সদস্যকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তথাকথিত ডানপন্থী সংগঠনটির সদস্যরা গত বছরের বসন্ত থেকেই জার্মানির বিভিন্ন স্থানে পুলিশ অফিস, শরণার্থী শিবির ও ইহুদিদের ওপর হামলার পরিকল্পনা করে আসছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য গত কয়েক মাস তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়েছে বলেও জানায় পুলিশ। সূত্র: ডয়চে ভেলে।
/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম