জার্মানিতে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে নিহত ২

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৬:৪১

জার্মানিতে একটি ব্যস্ত ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, আইসারলন শহরের এই হামলার ঘটনাটি সম্পর্কজনিত সহিংসতা। গত এক মাসের মধ্যে জার্মানিতে ট্রেন স্টেশনে এটা তৃতীয় হামলার ঘটনা।

জার্মানিতে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে নিহত ২

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, এই হামলার ঘটনায় ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। হামলায় নিহত নারীর বয়স ৩২ এবং পুরুষের বয়স ২৩ বছর। হামলার সময় পুরো স্টেশনে মানুষের ভিড় ছিল। এছাড়া একটি বিয়ের অনুষ্ঠানের ২০ জন যাত্রী ছিলেন। সন্দেহভাজন কোনও বাধা ছাড়াই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা হামলাটিকে পারিবারিক সহিংসতা হিসেবে বিবেচনা করছেন। কারণ এছাড়া অন্য কোনও কিছু তদন্তে উঠে আসেনি।

এর আগে ২৯ জুলাই ফ্রাঙ্কফুর্টে একটি ট্রেন থেকে ৮ বছরের এক ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশ এই ঘটনায় সুইজারল্যান্ডে বসবাসরত ৪০ বছরের ইরিত্রিয়ার এক নাগরিককে সন্দেহ করছে। এছাড়া ২০ জুলাই ৩৪ বছরের এক নারীকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম