রেকর্ড বন্যায় জার্মানিতে ৩৩ জনের মৃত্যু, ভেসে গেছে বাড়ি-গাড়ি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ১৯:০৭আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯:১২

জার্মানিতে রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট বন্যায় একদিনে কমপক্ষে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণে রাইনল্যান্ড-পালাটিনেট ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অনেকে নিখোঁজ, বলছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বৃহস্পতিবার পশ্চিম জার্মানিতে প্রবল বৃষ্টিপাতে বহু ঘর-বাড়ি তলিয়ে গেছে। নদীর পানি উপচে লোকালয়ে প্রবেশ করায় হতাহত হয়েছেন অনেকে। ঝড়ো বৃষ্টির কারণে অনেকে বিভিন্ন স্থানে আটকা পড়ে।

রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের প্রধান মালু ড্রায়ার, আকস্মিক বন্যাকে ‘বিপর্যয়’ অ্যাখা দিয়েছেন। এই প্রদেশটিতেই এখন পর্যন্ত ১৯ মারা গেছেন।

স্রোতে ভেসে গেছে যান বাহন

তিনি বলেন, 'অনেকেই মারা গেছেন, কতজন নিখোঁজ হয়েছেন তার নির্দিষ্ট সংখ্যা এখনও আমাদের কাছে নেই। বহু মানুষ বিপজ্জনক অবস্থায় আছে। আমাদের সব জরুরি সংস্থার সদস্যরা উদ্ধার তৎপরতায় নেমেছেন’।

এদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। বৈঠকের আগে এই খবরে হতভাগ হয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্যায় ঘর তলিয়ে যাওয়ায় অনেকেই ছাদে আশ্রয় নিয়েছেন। তারা উদ্ধারের অপেক্ষায় আছেন।

ঝড়ো বৃষ্টিতে বহু ক্ষয়ক্ষতি

দুর্যোগের কারণে জার্মানির পশ্চিমে বহু স্কুল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এইফেল অঞ্চলে ২৫টি ঘর বিধ্বস্ত হয়েছে অতিবৃষ্টিতে। অনেক ঘর-বাড়িতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এদিকে পশ্চিম ইউরোপে বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

/এলকে/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের