জার্মানির রাসায়নিক পার্কে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০২১, ১৮:২৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮:৪৪

জার্মানির লেভারকুজেনের রাসায়নিক শিল্প পার্কে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ফলে বিষাক্ত গ্যাস ছড়ানোর আশঙ্কায় সতর্ক করেছে প্রশাসন।  এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। কাত্তারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজনে একাধিক রাসায়নিক কারখানা রয়েছে। সেখানে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনেটের দিকে শক্তিশালী বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

লেভাকুসেন শহরের চেম্পার্কের রাসায়নিক কোম্পানি বায়ার ও ল্যানজেসের একটি শিল্প পার্কের জ্বালানি স্থাপনায় ওই বিস্ফোরণ ঘটে বলে চেম্পার্কের অপারেটর কারেন্টা জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণে সেখানকার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ওই এলাকার বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে বাড়ির ভেতর থাকতে বলেছে প্রশাসন। ঘটনাস্থলে দমকল কর্মী এবং হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয়েছে পুলিশ। ওই পার্কে ৩০টির বেশি রাসায়নিক কোম্পানি রয়েছে। এর পাশেই রাইন নদী অবস্থিত।

/এলকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম