জার্মানিতে প্রথমবারের মতো লাখ ছাড়ালো দৈনিক সংক্রমণ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৬:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:২২

জার্মানিতে বুধবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ১২ হাজার ৩২৩ জন। বুধবার এই সংক্রমণের তথ্য প্রকাশ করা হয়েছে। এটি দেশটিতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছেনি আর মে মাস থেকে টিকা বাধ্যতামূলক করা হতে পারে।

সংক্রামক রোগ বিষয়ক রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, জার্মানিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ লাখ ৮৬ হাজার ৮৫০ জনে। বুধবার নতুন করে ২৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ৮১ জনে।

জার্মান স্বাস্থ্যমন্ত্রী কার্ল লটারবার্ক বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে ছড়িয়ে পড়া সংক্রমণ চূড়ায় পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি এই ঢেউ চূড়ায় পৌঁছাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে, তারপরে সংক্রমণ আবার কমতে শুরু করতে পারে, তবে আমরা এখনও সংক্রমণের চূড়ায় যাইনি।’

লটারবাক আরও বলেন তার বিশ্বাস বর্তমানে আক্রান্তের হিসেব না পাওয়া রোগীর পরিমাণ জানা সংখ্যার দ্বিগুণ হতে পারে। তিনি বলেন, নতুন ঢেউ ঠেকাতে হলে এপ্রিল বা মে মাসের মধ্যেই দ্রুত টিকা বাধ্যতামূলক করা প্রয়োজন।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের