মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৪, ১৭:৫১আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:৫১

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের পথে রয়েছে মার্কিন সামরিক সহযোগিতা। এসব অস্ত্র রণক্ষেত্রে প্রকৃত পার্থক্য গড়ে দেবে। মঙ্গলবার (১৪ মে) অঘোষিত কিয়েভ সফরে তিনি এই মন্তব্য করেছেন। রাশিয়ার জোরদার আক্রমণের মুখে থাকা ইউক্রেনকে ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করতে তিনি এই সফর করছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

কিয়েভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেন বলেছেন, আমরা জানি এটি কঠিন সময়। রণক্ষেত্রে রাশিয়ার চলমান আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সামরিক সহযোগিতা প্রকৃত পার্থক্য গড়ে দেবে।

প্রায় এক মাস আগে মার্কিন কংগ্রেসে দীর্ঘ প্রতীক্ষিত ইউক্রেনের জন্য জন্য ৬০০ কোটি ডলার মূল্যের সহযোগিতা অনুমোদন করেছে। মার্কিন সহযোগিতা কংগ্রেসে আটকে পড়ায় ইউক্রেন গোলাবারুদের ঘাটতি পড়েছিল।

ব্লিঙ্কেন বলেছেন, কিছু সহযোগিতা পথে রয়েছে এবং কিছু ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি ব্লিঙ্কেনের চতুর্থ সফর। তিনি কিয়েভে পৌঁছার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জেলেনস্কিসহ শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে রণক্ষেত্রের অগ্রগতি, নতুন মার্কিন নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অন্যান্য প্রতিশ্রুতি এবং ইউক্রেনীয় অর্থনীতি পুনরুদ্ধার জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৪ মে ২০২৪, ১৭:৫১
মার্কিন অস্ত্র ইউক্রেনে পার্থক্য গড়ে দেবে: কিয়েভে ব্লিঙ্কেন
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের উপপ্রধানকে সরিয়ে দিতে উত্তরসূরি খুঁজছে হোয়াইট হাউস: রয়টার্স
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ