জার্মানিতে ছুরি হামলায় সিরীয় সন্দেহভাজনের স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১০:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১১:০০

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে ছুরি হামলার ঘটনায় আটক সিরিয়ান ব্যক্তিকে নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাতে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রবিবার এক যৌথ বিবৃতিতে ডুসেলডর্ফ পুলিশ ও প্রসিকিউটররা বলেছে, সন্দেহভাজন অপরাধ স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে আইএস জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য যোগসূত্র অনুসন্ধান করছে তারা।

জার্মান ফেডারেল প্রসিকিউটররা তাকে ইসা আল এইচ হিসাবে চিহ্নিত করেছে। তবে জার্মান গোপনীয়তা আইনের কারণে তার পরিবারের নাম প্রকাশ করেনি। আইএসের সদস্য হিসেবে তাকে সন্দেহ করা হচ্ছে।  

এর আগে ওই হামলা দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কিছু রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তারা জার্মানিতে নিরাপত্তা জোরদার, অস্ত্রের ওপর কঠোর নিষেধাজ্ঞা, সহিংস অপরাধের জন্য কঠোর শাস্তি ও অভিবাসনের সীমাবদ্ধতার আহ্বান জানিয়ে আসছিলেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উৎসব চলাকালে ছুরি হামলার ঘটনা ঘটে। এতে  দুই পুরুষ ও এক নারী নিহত হন। আহত হন আরও আটজন।

/এস/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি