মুসলিম বোনদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: ৩ তালাক ইস্যুতে মোদি

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৭, ২১:১৭আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২১:১৯

নরেন্দ্র মোদি মুসলিম ধর্মালম্বীদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া তিন তালাক ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মুসলিম নারীদের ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। রবিবার উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে ক্ষমতাসীন বিজেপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ কথা বলেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, আমাদের মুসলিম বোনদের ন্যায়বিচার পাওয়া উচিত। তাদের প্রতি অবিচার করা ঠিক না। কাউকেই নিপীড়িত হওয়া উচিত না।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাড়করি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যদি সামজিক অপশক্তি থাকে তাহলে সমাজের জেগে ওঠা উচিত এবং নিপীড়িতদের ন্যায়বিচারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত।

গড়করি জানান, নরেন্দ্র মোদি স্পষ্ট করেছেন এই ইস্যু নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ হওয়া উচিত নয়। তিনি আরও জানান, মোদি সামজিক ও অর্থনৈতিক অসমতামুক্ত একটি সমাজ নির্মাণের বিষয়ে কথা বলেছেন।

এর আগে সকালে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড শরিয়াহ মোতাবেক তিন তালাক দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। সংস্থাটির মাওলানা খালিদ আর ফিরাঙ্গি বলেন, যারা তিন তালাকের অপব্যবহার করবে তাদের সামাজিকভাবে বয়কটের মুখে পড়তে হবে। এই ইস্যুতে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা তিন তালাক ব্যবহারের একটি বিধি প্রণয়ন করব।

উল্লেখ্য, গত ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এক রুলে বলেছিল, তিন তালাক ভারতের সংবিধান প্রদত্ত নারীদের সমতার অধিকারকে লঙ্ঘন করে। আগাম ১১-১৯ মে ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক ইস্যুতে শুনানি গ্রহণ করবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক