রোহিঙ্গা হামলার ভুয়া খবর প্রকাশ করে ক্ষমা চাইলো ভারতীয় সংবাদ সংস্থা

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:৫১

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দেশটির নাগাল্যান্ডে রোহিঙ্গা হামলার পরিকল্পনা করছে শীর্ষক একটি ভুয়া খবর প্রকাশের পর ক্ষমা চেয়েছে। একই সঙ্গে সংস্থাটির একজন কপি এডিটরকে বরখাস্ত করা হয়েছে।

রোহিঙ্গা হামলার ভুয়া খবর প্রকাশ করে ক্ষমা চাইলো ভারতীয় সংবাদ সংস্থা

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংবাদ সংস্থাটি নাগাল্যান্ড পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে রোহিঙ্গা শরণার্থীদের দ্বারা সম্ভাব্য হামলার খবরটি প্রকাশ করেছিল। ওই ভুয়া খবরে দাবি করা হয়েছিল, রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে নাগাল্যান্ডের মানুষের ওপর হামলা চালাবে।

এনআইএ’র এই খবরটি ভুয়া হিসেবে শনাক্ত করে দ্য মরুং এক্সপ্রেস। অল্টনিউজ খবরটি এনএনআই’র কাছ থেকে নিয়ে প্রকাশ করেছিল প্রথম। পরে তা জাতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

খবরটি ভুয়া হিসেবে ধরা পড়ার পর এএনআই তা ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলে। বার্তা সংস্থাটির সম্পাদক স্মিতা প্রকাশ টুইটারে এক বিবৃতিতে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন। তিনি জানান, খবরটি যে কপি এডিটর প্রকাশ করেছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে। সূত্র: হাফিংটন পোস্ট।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম