সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৬

বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর এক যৌথ মহড়া সোমবার (৬ নভেম্বর) মিজোরামে শুরু হচ্ছে। সম্প্রীতি অনুশীলন (এক্সারসাইজ সম্প্রীতি) শিরোনামের এই যৌথ মহড়া চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ সামরিক মহড়া

খবরে বলা হয়েছে, যৌথ মহড়াটি মিজোরামের অবস্থিত ভারতের সশস্ত্র বিদ্রোহ দমন ও জঙ্গলে যুদ্ধ বিষয়ক স্কুলে অনুষ্ঠিত হবে। পাহাড়ি ও জঙ্গল এলাকায় সন্ত্রাস ও বিদ্রোহ দমনে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিত বৃদ্ধি এ মহড়ার অন্যতম লক্ষ্য।

এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, মিজোরামে সম্প্রীতির মাঠ পর্যায়ের পাঁচটি অনুশীলন হবে। আর মেঘালয়ের উমরই ক্যান্টনমেন্টে কমান্ড পোস্ট অনুশীলন হবে।

এছাড়া সন্ত্রাসদমন অভিযানের জন্য একটি যৌথ প্রশিক্ষণ বিহারের দানাপুর ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। ১৩ নভেম্বর শুরু হয়ে তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এ প্রশিক্ষণের লক্ষ্য বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমান্ডারদের কার্যকরভাবে অভিযান পরিচালনার দক্ষতা অর্জন করা।

ভারতীয় ওই কর্মকর্তা আরও জানান, এই যৌথ মহড়ার মধ্যদিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে কাজ করার সুযোগ পাবে ভারত। এতে করে সন্ত্রাসদমনে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ আরও ঘনিষ্ঠ হবে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম