১৯ আগস্ট বাংলাদেশ আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১০:৪২ আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:২৪

ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে বাংলাদেশ আসছেন এস. জয়শঙ্কর। আগামী সপ্তাহে তিনি ঢাকা আসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। উভয় দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করার জন্যই তিনি এ সফরে আসছেন।

১৯ আগস্ট বাংলাদেশ আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

খবরে বলা হয়েছে, দুই দিনের সফরে ১৯ আগস্ট ঢাকা আসবেন জয়শঙ্কর। সফরে তিনি অবৈধ অভিবাসন, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং দীর্ঘ দিনের অসমাধিত তিস্তাসহ ৫৪টি নদীর পানির বন্টন নিয়ে আলোচনা করতে পারেন।

সম্প্রতি নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর। এছাড়া তাজিকিস্তানে এক আন্তর্জাতিক সম্মেলনের পার্শ্ববৈঠকেও মিলিত হয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

গত তিন বছরে উভয় দেশ ৬০টির মতো চুক্তিতে স্বাক্ষর করেছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো সীমান্ত ও সমুদ্রসীমা বিরোধের সমাধানও হয়েছে এই সময়ের মধ্যে। তবে তিস্তার পানিবণ্টন ইস্যুটির এখনও কোনও সমাধান হয়নি।

আসন্ন শীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে ঢাকা আসছেন জয়শঙ্কর। টানা তৃতীয়বার ক্ষমতা গ্রহণের পর এটাই হবে শেখ হাসিনার প্রথম ভারত সফর।

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক