কাশ্মিরের কারফিউ প্রত্যাহারে ভারতের প্রতি ওআইসির আহ্বান

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৯, ১৪:২৩আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৪:২৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ১২ দিন ধরে জারি করা কারফিউ তুলে নিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ওআইসির এই আহ্বানের কথা এক ভিডিও বার্তায় জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

কাশ্মিরের কারফিউ প্রত্যাহারে ভারতের প্রতি ওআইসির আহ্বান

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি।

এ সিদ্ধান্তের পর জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা রোনেকাকে এই চিঠি দেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালেহা লোদি। পরে কুরেশি সমর্থন আদায়ে চীন সফর করেন। বুধবার চীন নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানালে শুক্রবার তা অনুষ্ঠিত হয়। কাশ্মির ইস্যুতে দীর্ঘ অর্ধযুগ পর বৈঠকে বসলেও সদস্য দেশগুলো কোনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ফলে আনুষ্ঠানিক কোনও বিবৃতিও দেওয়া হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, নিরাপত্তা পরিষদে কাশ্মির ইস্যু তোলার পর এখন ওআইসির বিবৃতি আদায় পাকিস্তানের কূটনৈতিক অর্জন। সম্প্রতি জেদ্দায় ওআইসি সদস্যরা এ বিষয়ে সহমত জানায় ও একটি বিবৃতি দেয়।

বিবৃতিতে ওআইসি বলেছে, কাশ্মিরে যেনও মুসলিমদের মানবাধিকার রক্ষা পায় ও ধর্ম পালনে বাধা না হয়। এছাড়া জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এ বিষয়ে নজর দেওয়া উচিত।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী