কাশ্মিরে ৫০ হাজার সরকারি কর্মী নিয়োগের পরিকল্পনা ভারতের

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ০৫:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৬:৪৭

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর সেখানে বড় ধরনের নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বুধবার দিল্লির নিয়োগকৃত গভর্নর সত্য পাল মালিক এ তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মোতায়েনকৃত আধা সামরিক বাহিনীর একজন সদস্য

গভর্নর সত্য পাল মালিক জানান, আগামী কয়েক মাসের সরকারের বিভিন্ন বিভাগে ৫০ হাজার শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মালিক আপেল চাষীদের জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেন। ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে, এতে করে অঞ্চলটির অর্থনীতির বিকাশ ঘটবে।

ভারত সরকার কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলের কারণ হিসেবে অর্থনৈতিক বিকাশের কথা বলছেন। তবে ৫ আগস্টের পর হতে সেখানকার অর্থনীতি স্থবির হতে শুরু করেছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় জম্মু-কাশ্মির পুনর্বিন্যাস বিল। বুধবার (২৮ আগস্ট) ছিল উপত্যকায় ধরপাকড় ও বিধিনিষেধ আরোপের ২৩তম দিন।

/এএ/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’