পাকিস্তানি জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ০৬:৫৫আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৪১

ইসলামাবাদ যদি পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তারা জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল ইস্যুতে ভারতে সন্ত্রাসী হামলা চালাতে পারে। ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক নিরাপত্তাবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রান্দাল স্ক্রিভার।

পাকিস্তানি জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে: যুক্তরাষ্ট্র

রান্দাল স্ক্রিভার বলেন, আমি মনে করি অনেকেই জঙ্গিদের নিয়ন্ত্রণ রাখার বিষয়ে পাকিস্তানের পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। কারণ, এসব জঙ্গি সংগঠন কাশ্মির সিদ্ধান্তের কারণে সীমান্ত পার হয়ে হামলা চালাতে পারে। আমার মনে হয় না চীন এমন সংঘাত চায় বা সমর্থন করে।

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন বিষয়ক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্ক্রিভার। তিনি আরও বলেন, আমি মনে করি কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে চীনের সমর্থন মূলত কূটনৈতিক ও রাজনৈতিক।

আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে চীন সমর্থন করছে। কাশ্মির ইস্যু জাতিসংঘে নেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। চীন হয়তো তা সমর্থন করবে। এরচেয়ে বেশি কিছু আরও সক্রিয় কিছু আমার কাছে দৃশ্যমান না।

৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। এ পদক্ষেপকে ঘিরে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। সেখানকার অধিবাসীদের ওপর চলাচলে রয়েছে বিধিনিষেধ। গ্রেফতার করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। তাদের বেশিরভাগকে এ রাজ্যের বাইরে কারাগারে ও সরকারি বিভিন্ন স্থাপনায় বন্দি রাখা হয়েছে। এদের মধ্যে অনেক যুবক ও কিশোর রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/এমওএফ/
সম্পর্কিত
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
সর্বশেষ খবর
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা