আল্লাহ আমাকে পাঠিয়েছেন ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে: নুসরাত জাহান

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৪:২১আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৬:১৭

তৃণমূল কংগ্রেস এমপি ও অভিনেত্রী নুসরাত জাহান দুর্গাপূজায় অংশ নিয়ে ইসলামি নেতার সমালোচনার মুখে পড়েছেন। শুক্রবার সেই ইসলামি নেতার সমালোচনায় মুখ খুলেছেন তিনি। নুসরাত নিজেকে ‘আল্লাহর বিশেষ সন্তান’ হিসেবে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়িয়ে দিতে আল্লাহর বার্তা বাহক হিসেবে নিজেকে বিবেচনার করার কথাও জানিয়েছেন।

আল্লাহ আমাকে পাঠিয়েছেন ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে: নুসরাত জাহান

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তৃণমূল নেত্রী বলেন, আমি মনেকরি আল্লাহর বিশেষ সন্তান আমি এবং আমি মনেকরি আল্লাহ আমাকে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পাঠিয়েছেন। আর তা করার দায়িত্ব আমি নিয়েছি।

এর আগে সোমবার এক প্রখ্যাত ইসলামি নেতা পূজা উৎসবে অংশগ্রহণ করায় নুসরাতের সমালোচনা করেন। দুর্গাপূজার অষ্টমীর দিন সুরুচি সংঘ পূজাতে শাড়ি পরে তিনি প্রার্থনায় অংশ নেন।

শুক্রবার নুসরাত মানিকতলা চালতাবাগান লোহাপট্টি পূজা কমিটি আয়োজিত সিঁধুর খেলায় অংশ নেন। এসময় তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে ছিলেন জুন মালিয়াহ, মুন মুন সেন, শ্রাবন্তি ও দেবলিনা কুমার। ওই দিন সন্ধ্যায় তিনি শ্রী ভূমি স্পোর্টিং ক্লাবের পূজা উৎসবে যোগ দেন এবং ক্লাবের গানের সঙ্গে নাচেন ও দুর্গার ভূমিকায় অবতীর্ণ হন।

নুসরাত বলেন, পশ্চিমবঙ্গে সব ধর্মের মানুষ দুর্গাপূজা উদযাপন করে। বহু বছর ধরেই আমি এই উৎসবের অংশ এবং এবার আমি আলাদা কিছু করতে যাচ্ছি না। হয়ত এবার ক্যামেরা আগের চেয়ে আমার উপর বেশি ফোকাস করছে। কিন্তু আমি শুধু উৎসব উপভোগ করছি এবং নেতিবাচকতা নিয়ে প্রতিক্রিয়া দেখাবো না।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম