পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেন না কেন: মোদি

বিদেশ ডেস্ক
০২ জানুয়ারি ২০২০, ২০:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ২০:৫৭

বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি বলেছেন, যারা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এত কথা বলছেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলছেন না কেন? বৃহস্পতিবার কর্নাটকের টুমকুরুতে ভাষণ দেন মোদি। সেখানে তিনি নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় কংগ্রেসসহ প্রতিবাদকারীদের এ সমালোচনা করেন।

পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেন না কেন: মোদি

মোদি বলেন, পাকিস্তানের জন্মই হয়েছিল ধর্মের ভিত্তিতে। ধর্মীয় সংখ্যালঘুরা সেদেশে নিপীড়িত হন। সেজন্য তারা ভারতে চলে আসেন। কিন্তু কংগ্রেস ও তাদের বন্ধুরা পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলে না। তারা কেবল উদ্বাস্তুদের বিরুদ্ধে মিছিল বের করছে।

বৃহস্পতিবার তিনি আরও বলেছেন,  আপনাদের যদি স্লোগান দিতেই হয়, তাহলে পাকিস্তানের নিপীড়িত সংখ্যালঘুদের নিয়ে দিন। যদি মিছিল বের করেন, পাকিস্তান থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের সমর্থনে করুন। যদি সোচ্চার হতে হয়, তাহলে  পাকিস্তান ৭০ বছর ধরে যে অন্যায় করে আসছে, সেটির বিরুদ্ধে সোচ্চার হোন।

কর্নাটকে দু’দিনের সফরে গিয়েছেন মোদি। সেখানে তিনি একাধিক সভায় ভাষণ দেবেন।  সন্ধ্যায় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সফর করবেন তিনি। সেখানে পাঁচটি নবনির্মিত গবেষণাগার জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। রাতে তিনি থাকবেন রাজভবনে। শুক্রবার তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করবেন।

গত ১২ ডিসেম্বর প্রায় অর্ধশতাব্দী পুরনো নাগরিকত্ব আইনে সংশোধন করে ভারত। নতুন আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী আখ্যা দিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ। রাজনীতিক, অ্যাক্টিভিস্ট ছাড়াও এতে শামিল হয়েছেন ভারতীয় অভিনয় শিল্পীরা। সূত্র: দ্য ওয়াল

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের