উত্তর প্রদেশে বিতর্কিত নাগরিকত্ব আইন প্রয়োগ শুরু

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০৭:৪১ আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ০৭:৪৫

জনসংখ্যার দিক থেকে ভারতে সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রয়োগ শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত শর্মা সাংবাদিকদের বলেছেন, রাজ্যের ৮০টি জেলার মধ্যে ২১টি জেলা থেকে তারা ইতোমধ্যে ৩২ হাজার ব্যক্তিকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করেছেন।

উত্তর প্রদেশে বিতর্কিত নাগরিকত্ব আইন প্রয়োগ শুরু

নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। এর বিরুদ্ধে দেশজুড়ে যে সহিংস বিক্ষোভ হয়েছে, তাতে শুধু উত্তর প্রদেশেই নিহত হয়েছে ৩০ ব্যক্তি।

ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি বলছে, সিএএ মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করবে। কিন্তু সমালোচকেরা বলে আসছেন, ভারতের ২০ কোটি সংখ্যালঘু মুসলমানকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার জন্যই ‘হিন্দু জাতীয়তাবাদীরা’ কৌশলে আইনটি ব্যবহার করছে।

উত্তর প্রদেশে ক্ষমতাসীন দল হচ্ছে বিজেপি। বিপুল সংখ্যক মুসলমান রাজ্যটিতে বাস করেন। এই আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছে, তাতে অনেক মুসলমানই যোগ দিয়েছেন। অভিযোগ উঠেছে, সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ করে এসব বিক্ষোভ দমন করছে। বিক্ষোভে নিহতদের মধ্যে অনেকেই মারা গেছে পুলিশের হাতে।

বিতর্কিত আইনটি বাস্তবায়নের কথা জানিয়ে শ্রীকান্ত শর্মা বলেন, ‘জানুয়ারি মাসের গোড়া থেকে রাজ্যে সিএএ কার্যকর হয়েছে। এই আইনের আওতায় তারা অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ‘এই প্রক্রিয়া সবে শুরু হয়েছে, এখনও অনেক তথ্য আসছে’। ভবিষ্যতে এ সম্পর্কে আরও জানা যাবে বলে তিনি জানান। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
সর্বশেষ খবর
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
চীন-যুক্তরাষ্ট্র সমঝোতা বিশ্বকে কী বার্তা দেয়?
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেই বাদ দিলো ভারত
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সাবেক সরকারি কর্মকর্তার ৩৪ লাখ টাকা হাতিয়ে নিলো ‘কম্বোডিয়ান গ্যাং’ 
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!