কলকাতার রাস্তায় সামাজিক দূরত্ব শেখালেন মমতা

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০২০, ২৩:৫০আপডেট : ২৬ মার্চ ২০২০, ২৩:৫২

কলকাতার রাস্তায় নেমে জনগণকে সামাজিক দূরত্ব কীভাবে রক্ষা করতে হয় তা শেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্মুক্ত স্থানে অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি তিনি উদাহরণ দিয়ে বুজিয়ে দিচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

কলকাতার রাস্তায় সামাজিক দূরত্ব শেখালেন মমতা

বার্তা সংস্থা এএনআই তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, মমতা সবজি বিক্রেতাদের কীভাবে ক্রেতাদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বুজিয়ে দিচ্ছেন। মমতা নিজেই প্রত্যেক ব্যক্তির দূরত্ব বজার রাখার জন্য অঙ্কিত চিহ্নে দাঁড়াচ্ছেন।
ভিডিওতে দেখা গেছে মমতা নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। এসময় তার সঙ্গে রাজ্য ও পুলিশের একাধিক কর্মকতা ছিলেন। সামাজিক দূরত্ব রক্ষা শেখানোর সময় মমতার ছবি ও ভিডিও ধারণ করতে মিডিয়া কর্মীরা উন্মুখ ছিলেন।
কলকাতার রাস্তায় অঘোষিত পরিদর্শনে আসা মমতার সঙ্গে ছবি তুলতে অনেক পথচারীও আগ্রহী ছিলেন।

কলকাতার পোস্তা বাজারে দাঁড়িয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেছেন, দোকান খোলা না থাকলে মানুষ খাবে কী? আমি যা বলছি, শোনো। পোস্তা খোলা রাখ। আমি যখন বলছি খোলা রাখ, তখন কথা শোন। পোস্তাবাজার খোলা না রাখলে লোকে কি করে (দরকারি জিনিস) পাবে?
লকডাউন ঘোষণার পর কলকাতাসহ রাজ্যের নানা জায়গায় পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। খোদ কলকাতাতেও আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।
মমতা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে যাতে অসুবিধা না হয়, সে জন্য সজাগ থাকতে বলেছি। এটা কারফিউ নয়। কোনও পুলিশ মারবে না। কারও জিনিস সিজ করবে না।
বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় করোনাভাইরাসে আক্রান্ত দশজনকে শনাক্ত করা হয়েছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম