ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাই কমিশনের ২ কর্মী আটক

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ০১:১৩আপডেট : ০১ জুন ২০২০, ০১:৩১

নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই ভিসা সহকারীকে আটক করেছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে। রবিবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এই খবর জানিয়েছে।  

নয়া দিল্লিতে পাকিস্তানের হাই কমিশন (ছবি: এএফপি)

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের এই দুই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে ভারত।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, পাকিস্তান হাই কমিশনের দুই কর্মকর্তা গুপ্তচরবৃত্তিতে জড়িত অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন।    

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের চার্জ দি অ্যাফেয়ার্সের কাছে ভারতের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কঠোর নিন্দা ও রাজনৈতিক বিচার চাওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক মিশনের সদস্যরা যেন ভারতের জন্য ক্ষতিকর বা কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ডে নিয়োজিত না হয় সেই বিষয় নিশ্চিত করতে পাকিস্তানের চার্জ দি অ্যাফেয়ার্সকে বলা হয়েছে। 

/এএ/এএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম